জিহ্বার রোগ
(Diseases of the Tongue)
জিহ্বা সাধারণতঃ পরিপাক-ক্রিয়ার অবস্থা পরিজ্ঞাপক হইলেও ইহা একটি স্বতন্দ্র ইন্দ্রিয়: সূতরাং পরিপাক-ক্রিয়ার বৈষম্য না ঘটিলেও জিহ্বায় অনেক রকম পাঁড়া হইতে পারে।
জিহ্বার প্রদাহ
(Glossitis)
জিহ্বা লালবর্ণ, স্ফীত ও বেদনাযুক্ত হওয়ার নাম “জিহ্বা-প্রদাহ”। ইহাতে জিহ্বাটি মুখ-গহ্বরের বাহিরে আসিয়া পড়ে ও বেশী লালাক্ষরণ হয় এবং খাইতে, গিলিতে বা কথা বলিতে কষ্ট ও শ্বাসরোধ হইবার উপক্রম দেখা যায়। ঠান্ডা লাগা, দৌর্বল্য, জিহ্বা ছড়িয়া যাওয়া বা আহত হওয়া, বেশী পারদাদি সেবন প্রভৃতি এই রোগের কারণ।
চিকিৎসা। মার্ক-ভাইভাস ৩০-৬০ বিচূর্ণ এই রোগের উৎকৃষ্ট ঔষধ (যদি পারদের অপব্যবহার না হইয়া থাকে)। এপিস ৩০-৩০ (জিহ্বা বেশী ফুলিলে)। পারদের অপব্যবহারজনিত জিহ্বার প্রদাহে, নাইট্রিক-অ্যাসিড ৩-৬, অরাম ৬, হিপার-সাল্ফ ৬ বা কার্বো-ভেজ ৬। আর্ণিকা ৩০ (জিহ্বা ছড়িয়া গেলে বা আঘাতপ্রাপ্ত হইলে)।
জিহ্বায় ক্ষত
জিহ্বায় ছোট ছোট ফুস্কুড়ি হইলে উহা লালবর্ণ, অল্প স্ফীত ও বেদনাযুক্ত হয় এবং কখন কখনও বা ফাটা ফাটা দেখায়।
জিহ্বার রোগ
৩১১,
চিকিৎসা। মার্ক-বিন ২০ বিচূর্ণ এই রোগের উৎকৃষ্ট ঔষধ (যদি পারদের অপব্যবহার না হইয়া থাকে)। আর্স ৬ বা হাইট্র্যাক্টিস ৩০ (সময় সময় আবশ্যক হইতে পারে)। বেশী মাত্রায় পারদ সেবন-জনিত (জিহ্বায় ফুস্কুড়ি হইলে) নাইট্রিক-অ্যাসিড ৩ কিম্বা হিপার-সাফার ৬-৩০। জিহ্বায় লাল ফুস্কুড়ি, জিভ নাড়িলেই যন্ত্রণা হয়; লবণ বা মসলাযুক্ত জিনিষ খাইতে কষ্ট ও তাহাতে যন্ত্রণা বৃদ্ধি লক্ষণে-বোরাক্স ৩০।
বড় এক গ্লাস জলে পাঁচ-ছয় ফোঁটা নাইট্রিক-অ্যাসিড বা হাইজ্যাপ্টিস মিশ্রিত করিয়া প্রত্যহ তিন-চারিবার কুলকুচা করা বিধেয়। কাচের প্লাস ব্যবহার করিবে।
জিহ্বার অপর কয়েকটি পীড়া
জিহ্বার দূষিত আবুদে- কেলি-সায়েনেটাম ৩০। জিহ্বা জ্বালা করে বা জিহ্বা টক ও শুষ্ক বোধ লক্ষণে-অ্যালুমেন ৩০। জিহ্বা ঘোর লাল হইলে ও জিহ্বায় দন্তের দাগ পড়িলে হাইড্রাপ্টিস ৩০-৩০। জিহ্বা খুব শুষ্ক হইলে এবং ফাটিলে-বেলেডোনা ৩। জিহ্বার ঠিক মাঝখানে ফাটিলে -রাস-ভেন ৩। জিহ্বা প্রদাহ ও ফোলা এবং অত্যুষ্ণ দ্রব্য পানাহার হেতু জিহ্বা-প্রদাহে ক্যান্থারিস ৩। জিহ্বায় ফোস্কা পড়িলে এবং জ্বালা থাকিলে নেট্রাম-মিউর ৬। জিহ্বার পক্ষাঘাতে কষ্টিকাম ৩; জিহ্বা ফুলিয়া উঠা এবং শক্ত হওয়া কিম্বা নাড়িতে না পারা প্রভৃতি লক্ষণে-ডাল্কামারা ৩। জিহ্বা পুরু অনুভব করা ও কথা বলিতে না পারা লক্ষণে-জেল্টিমিয়াম ৩। উপদংশজনিত জিহ্বার রোগে-ফ্লোরিক-অ্যাসিড ৩οι জিহ্বায় ছোট সাদা পর্দার (Patches) মত দেখাইলে-আজ-নাইট্রিক ৬। জিহ্বার নীচে ফুস্কুড়ি হইলে-লাইকোপোডিয়াম ১২-৩০। পূজ হইলে বা পচন আরম্ভ হইলে-হিপার-সাল্ফার ৬, অ্যানথ্যাক্সিনাম ৬, নাইট্রিক-অ্যাসিড ৬।
আনুষঙ্গিক চিকিৎসা। পানের রস সহ ঘৃত গরম করিয়া জিহ্বায় মালিস করিলে জিহ্বার ঘা সারিতে পারে। কলিকাতা মেডিকেল কলেজের ভূতপূর্ব অধ্যাপক ডাক্তার গুডিভ চক্রবর্ত্তী এই ব্যবস্থার দ্বারা অনেক রোগী আরোগ্য করিয়াছিলেন। তিনি বাবুই জাতীয় স্ত্রীলোকদিগের নিকট ইহা শিক্ষা করেন বলিয়া প্রকাশ।
৩৯২
হোমিও পারিবারিক চিকিৎসা
পালবীয় নিয়ম। -প্রত্যহ উত্তমরূপে মুখে ধৌত করা কর্তব্য;
Calendula
ও জলে দিয়া কুলকুচা করা উপকারী।
পথ্য। লঘু ও বহুকারক পথ্য ব্যবস্থা।
অপথ্য। মংস, ডিম, মাছ, টক দ্রব্য ইত্যাদি হানিকর।
Leave a Reply