জননেন্দ্রিয়ের দৌর্বল্য ও সঙ্গমে বিতৃষ্ণা-

Written by

in

জননেন্দ্রিয়ের দৌর্বল্য ও সঙ্গমে বিতৃষ্ণা-অ্যাসিড-ফস ১, ৬ ও জেন্স ১ম, ৩-পুং-জননেন্দ্রিয়ের দুর্বলতায়; এবং অ্যামন-কার্ব ৩৪ বা গ্র্যাফাইটিস ৬ স্ত্রীলোকের সঙ্গম-বিতৃষ্ণায়। অস্বাভাবিক দুর্বলতা বা অতিরিক্ত ইন্দ্রিয়-পরিচালনার জন্য পুরুষের সঙ্গমেন্দ্রিয় নিতান্ত দুর্বল বা অসাড় হইয়া পড়িলে স্যাবাল-সেরুলেটা (প্রতি মাত্রায় পাঁচ ফোঁটা হইতে সাত ফোঁটা) প্রত্যহ দুইবার সেবনে প্রায়ই সুফল পাওয়া যায়।

আংশিক অসামর্থ্যতায় ক্যাঙ্কে-কার্ব ৬; সম্পূর্ণ অসামর্থ্যতায়-জেন্স ৬ (বিশেষতঃ সঙ্গমেন্দ্রিয় শিথিল বা অসাড় বোধ হইলে)। অ্যাসিড-নাইট্রিক ৬, ৩০ বা অ্যাপ্লাস-ক্যান্টাস ১। “ধজভঙ্গ” দ্রষ্টব্য।