অনিদ্রা

Written by

in

অনিদ্রা

(Sleeplessness)

ইহা অনেক সময়ে অন্য রোগের লক্ষণ মাত্র। মস্তকে রক্তাধিক্য ও পা ঠান্ডা হওয়া, অতি ভোজন, উপবাস, অতিরিক্ত চা বা কাফি পান, কোষ্ঠবন্ধতা, মানসিক উত্তেজনা, দুশ্চিন্তা প্রভৃতি কারণে অনিদ্রা ঘটে।

চিকিৎসা

কফিয়া ৬, ৩০।-এই রোগের উত্তম ঔষধ, বিশেষতঃ যে কোনও কারণে হন উত্তেজিত হইলে।

ইয়েসিয়া ৬, ৩০। দুঃখ, মনস্তাপ প্রভৃতি কারণে নিদ্রা না হইলে, ক্রমাগত চমকিয়া উঠা হেতু নিদ্রার ব্যাঘাত।

ক্যামোমিয়া ১২। দস্তোদ্যমকালে শিশুর অনিদ্রা; হাই তুলে, ঘুমে চোখ জড়াইয়া আসে, কিন্তু ঘুমায় না। অনিদ্রা ও অস্থিরতা।

বেলেডোনা ৩। ক্যামোমিলা বিফল হইলে। অতিরিক্ত চিন্তা জনিত অনিদ্রা; চন্দ্রাবেশ, কিন্তু ঘুম হয় না।

ওপিয়াম ৩০। অনিদ্রা, শ্রবণশক্তির প্রখরতা, দূরাগত শব্দ এমন কি ঘড়ির টিকটিক শব্দও তাহার ঘুমের ব্যাঘাত জন্মায়।

নাক্স-ভমিকা ৬, ৩০৭ রাত্রি দুইটা-তিনটার সময় ঘুম ভাঙ্গিয়া অনেকক্ষণ পর্য্যন্ত নিদ্রাহীনতা, পরে নিদ্রা; অতি-ভোজন বা কোষ্ঠকাঠিন্য

হেতু অনিদ্রা, অধ্যয়ন, নেশা করা বা বদহজমজনিত অনিদ্রা।

ভিরেট্রাম-অ্যাল ৩০। ভয় পাইয়া চমকান হেতু নিদ্রার ব্যাঘাত।

লাইকোপোডিয়াম ৩০। মধ্যাহ্ন ভোজনের পরই নিদ্রাতুর, নিদ্রা যাইবার

প্রবল ইচ্ছা; নিদ্রাভঙ্গের পরই নিতান্ত ক্লান্তিবোধ। দিনের বেলা নিদ্রালু, রাত্রিকালে অনিদ্রা।

ককিউল্লাস ৩০।-চচ্ছ মুদিত করিলেই ভীতিপ্রদ স্বপ্ন দর্শন, নিদ্রার ইচ্ছা, কিন্তু নিদ্রা যাইতে আশঙ্কা।

ব্রাইওনিয়া ৬, ৩০। বিষয়-কর্ম, ব্যবসায়-বাণিজ্য, লেখাপড়াদি দিনে সমাপ্ত করিয়া রাত্রে ঐ বিষয়ের চিন্তার জন্য বা স্বপ্নে ঐ বিষয় দেখার জন্য অনিদ্রা। অ্যাম্মা-গ্রিসিয়া ৩০।

পাস্সেটিলা ৬, ৩০।-রাত্রির প্রথম ভাগে অনিদ্রা।

সিনা ২০, ২০০। ক্রিমিজনিত অনিদ্রা।

অনিদ্রা। অরাম ৬, নাইট্রিক-অ্যাসিড ৬। -উপদংশ বা পারদ সেবন জনিত

চায়না ৬, ৩০।-রক্তস্রাব বা ভেদ হওয়ার ফলে দুর্বলতা জনিত অনিন্দ্রা; চা-পান জনিত অনিদ্রা।

কেলি-ফস ৬০, ৩০০। বুদ্ধিজীবীদের ও ব্যবসায়ীদের দুশ্চিন্তা, দুর্ভাবনা জনিত অনিদ্রায় বিশেষ ফলপ্রদ।

ল্যাকেসিস ৬, ৩০। সুনিদ্রা হয় না, স্বপ্নপূর্ণ হুণনিদ্রা, প্রায়ই

ঘুম ভাঙ্গিয়া যায়। কিছুতেই ঘুম হয় না, যদি বা হয় একবার ভাঙ্গিলে আর ঘুমাইতে পারে না। ঘুম ভাঙ্গিবার পরই মন বড় খারাপ হয়।

অ্যাভেনা-স্যাটাইভা বিশেষ কারণ খপুজিয়া না পাইলে। (প্রতি মাত্রায় ৩-৬ ফোঁটা)। অনিদ্রায় কোন

প্যাসিয়োরা-ইন্‌কার নেটা ৪।-অনিদ্রার একটি মহৌষধ; প্রতি মাত্রায় মূল-অরিষ্ট এক ফোঁটা হইতে ৩০ ফোঁটা অবস্থাভেদে সেব্য।

অ্যাকোনাইট ৩০ (অস্থিরতা হেতু অনিদ্রা); ওপিয়াম, সাইপ্রি-পিডিয়াম, ফস্ফোরাস ৩ (বৃদ্ধদিগের অনিদ্রায়); সিপিয়া ১২ ও সিনিসিও ৩ (স্ত্রীলোকদিগের বস্তিকোটরদেশের গোলযোগ জনিত অনিদ্রা); ফেরাম ৬ ও থুজা ৬ (চা-পান বা রক্তাল্পতা জনিত অনিদ্রা); কেলি-ব্রোমেটাম, আর্স’, কেলি-আয়োড, ক্যাম্ফার প্রভৃতি লক্ষণানুসারে ব্যবস্থেয়। রক্তসঞ্চয় জনিত অনিদ্রায় -ফেরাম-ফস ৩০ দীর্ঘকাল সেব্য। রাত্রি ২টা হইতে ৫টা পর্যন্ত অনিদ্রায়

-সাল্ফার ৩০ হিতকর। প্যাসিন্ধোরা ব্যতীত অনিদ্রার ঔষধগুলি সাধারণতঃ উচ্চক্রমে ব্যবহৃত হইয়া থাকে।

আনুষঙ্গিক চিকিৎসা। শয়নের পূর্বে মুখ, কপাল ও ঘাড়ের পশ্চাদ্ভাগ এবং কর্ণ ও পদদ্বয় শীতল জলে ধুইয়া আর্দ্র’ বস্ত্র (বা গরম জল) দিয়া সমস্ত শরীর মুছিয়া ফেলিলে বা শীতল বায়তে কিছুক্ষণ বেড়াইলে সুনিদ্রা হইতে পারে। উচু বালিশে মাথা রাখিয়া শয়নে সুনিদ্রার ব্যাঘাত ঘটে। পায়ের চলায় গরম সরিষার তৈল মালিশ করা উপকারী।

পালনীয় নিয়ম। কোষ্ঠ পরিষ্কার রাখা এবং নিস্তব্ধ ও শীতল কক্ষে

শয়ন; দুশ্চিন্তা হইতে বিরত থাকা কর্তব্য। আহারে সতর্কতা প্রয়োজন। পেটে বায়ু না হয় বা বদহজম না হয়। লঘু ব্যায়াম হিতকর। গুরুপাক খাদ্য ও মাদকদ্রব্য অনিষ্টকর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *