জিহ্বার রোগ

(Diseases of the Tongue)

জিহ্বা সাধারণতঃ পরিপাক ক্রিয়ার অবস্থা পরিজ্ঞাপক হইলেও ইহা একটি স্বতন্ত্র ইন্দ্রিয় ; সুতরাং পরিপাক ক্রিয়ার বৈষম্য না ঘটিলেও জিহ্বায় অনেক রকম পীড়া হইতে পারে।

জিহ্বার প্রদাহ (Glossitis)

জিহ্বা লালবর্ণ, স্ফীত ও বেদনাযুক্ত হওয়ার নাম “জিহ্বা-প্রদাহ”। ইহাতে জিহ্বাটি মুখ-গহ্বরের বাহিরে আসিয়া পড়ে ও বেশী লালাক্ষরণ হয়- এবং খাইতে, গিলিতে বা কথা বলিতে কষ্ট ও শ্বাসরোধ হইবার উপক্রম দেখা যায়। ঠাণ্ডা লাগা, দৌর্বল্য, জিহ্বা ছড়িয়া যাওয়া বা আহত হওয়া, বেশী পারদাদি সেবন প্রভৃতি এই রোগের কারণ।

চিকিৎসা।—মার্ক-ভাইভাস ৩x— ৬x বিচূর্ণ এই রোগের উৎকৃষ্ট ঔষধ (যদি পারদের অপব্যবহার না হইয়া থাকে )৷ এপিস ৩x– ৩০ (জিহ্বা বেশী ফলিলে )। পারদের অপব্যবহারজনিত জিহ্বার প্রদাহে, নাইট্রিক- অ্যাসিড ৩–৬, অরাম ৬, হিপার-সাল্ফ ৬ বা কার্বো-ভেজ ৬। আর্ণিকা ৩× (জিহ্বা ছড়িয়া গেলে বা আঘাতপ্রাপ্ত হইলে ) ।

জিহ্বায় ক্ষত

জিহ্বায় ছোট ছোট ফুস্কুড়ি হইলে উহা লালবর্ণ, অল্প স্ফীত ও বেদনাযুক্ত হয় এবং কখন কখনও বা ফাটা ফাটা দেখায়।

জিহ্বার রোগ

চিকিত্সা। মার্ক-নি ২x বিচূর্ণ এই রোগের উৎকৃষ্ট ঔষধ (যদি পারদের অপব্যবহার না হইয়া থাকে)। আর্স ৬ বা হাইড্রাষ্টিস ৩x ( সময় সময় অবিশ্যক হইতে পারে)।

বেশী মাত্রায় পারদ সেবন-জনিত (জিহ্বায়

ফুস্কুড়ি হইলে) নাইট্রিক অ্যাসিড

ט

কিম্বা হিপার-সাফার ৬– 001

জিহ্বায় লাল ফুস্কুড়ি, জিভ নাড়িলেই যন্ত্রণা হয়; লবণ বা মসলাযুক্ত জিনিষ খাইতে কষ্ট ও তাহাতে যন্ত্রণা বৃদ্ধি লক্ষণে—বোরাক্স ৩০।

বড় এক গ্লাস জলে পাঁচ-ছয় ফোঁটা নাইট্রিক অ্যাসিড 6 বা হাইজাষ্টিস ষ মিশ্রিত করিয়া প্রত্যহ তিন-চারিবার কুলকুচা করা বিধেয়। কাচের গ্লাস

ব্যবহার করিবে।

জিহ্বার অপর কয়েকটি পাঁড়া

• জিহ্বার দূষিত আবদে—কেলি-সায়েন্টোম ৩x। জিহ্বা জ্বালা করে বা জিহ্বা টক ও শষ্ক বোধ লক্ষণে—অ্যালুমেন ৩০। জিহ্বা ঘোর লাল হুইলে ও জিহ্বায় দন্তের দাগ পড়িলে —হাইড্রাষ্টিস ৩x – ৩০। জিহ্বা খুব শূষ্ক হইলে এবং ফাটিলে – বেলেডোনা ৩। জিহ্বার ঠিক মাঝখানে ফাটিলে -রাগ-ভেন ৩। জিহ্বা প্রদাহ ও ফোলা এবং অত্যুষ্ণ দ্রব্য পানাহার হেতু জিহ্বায় ফোস্কা পড়িলে এবং জিহ্বা- প্রদাহে—ক্যান্থারিস ৩। জিহ্বার পক্ষাঘাতে—কষ্টিকাম ৩ ;

থাকিলে—নেট্রাম মিউর

৬৷

জিহ্বা

ফুলিয়া উঠা এবং শক্ত হওয়া কিম্বা নাড়িতে না পারা প্রভৃতি লক্ষণে— ডাল্কামারা ৩। জিহ্বা পুরু অনুভব করা ও কথা বলিতে না পারা লক্ষণে— উপদংশজনিত জিহ্বার রোগে—ফ্লোরিক অ্যাসিড ৩। জেন্সিমিয়াম ৩। জিহ্বায় ছোট সাদা পর্দার ( Patches ) মত দেখাইলে—আজ-নাইট্রিক ৬। জিহ্বার নীচে ফুস্কুড়ি হইলে—লাইকোপোডিয়াম ১২–৩০। পূজ হইলে বা পচন আরম্ভ হইলে—হিপার-সাফার ৬, অ্যানথাঙ্গিনাম ৬, নাইট্রিক অ্যাসিড ৬।

আনুষঙ্গিক চিকিৎসা। —পানের রস সহ ধৃত গরম করিয়া জিহ্বায় মালিস করিলে জিহ্বার ঘা সারিতে পারে। কলিকাতা মেডিকেল কলেজের ভূতপূর্ব অধ্যাপক ডাক্তার গুডিজ চক্রবর্ত্তী এই ব্যবস্থার দ্বারা অনেক রোগী আরোগ্য করিয়াছিলেন। তিনি বারুই জাতীয় স্ত্রীলোকদিগের নিকট ইহা শিক্ষা করেন বলিয়া প্ৰকাশ ৷

পালনীয় নিয়ম।—প্রত্যহ উত্তমরূপে মুখ ধৌত করা কত্তব্য ; Calendula

• জলে দিয়া কুলকুচা করা উপকারী।

পথ্য। লঘু ও বলকারক পথ্য ব্যবস্থা৷

অপথ্য।—মংস, ডিম, মাছ, টক দ্রব্য ইত্যাদি হানিকর।

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.